আশুলিয়ায় দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষ, প্রাণ গেলো নারী শ্রমিকের

সাভার প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৭

আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ শ্রমিক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে জিরাবো এলাকার মাসকট নামের একটি পোশাক কারখানার সামনে এই ঘটনা ঘটে। নিহত ওই নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম। তিনি মাসকট গার্মেন্টসে অপারেটর হিসেবে কাজ করতেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, টানা শ্রমিক আন্দোলনের সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা মাসকট কারখানা এখনও বন্ধ রাখা হয়েছে। সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে ওই কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়। একপর্যায়ে তারা রেডিয়েন্স ও সাউদার্ন গার্মেন্টসে হামলা চালায়। এ সময় রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে আসলে মাসকট গ্রুপের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রোকেয়া বেগম নামের এক শ্রমিক মারা যান।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর এসপি সারোয়ার আলম বলেন, ‘সকাল ১০টার দিকে মাসকট কারখানার শ্রমিকরা পাশের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে রেডিয়েন্স কারখানার শ্রমিকরা বের হয়ে আসলে তাদের মধ্যে সংঘর্ষে এক নারী শ্রমিক মারা যায়।’

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘নিহতের লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এ ছাড়াও ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন।’

প্রসঙ্গত, গত দুই সপ্তাহের টানা শ্রমিক অসন্তোষের মধ্যে দুই দিন যাবৎ আশুলিয়ার অধিকাংশ কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এর মধ্যেই ঘটে গেলো আজকের হতাহতের ঘটনা।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী