গাজীপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, গোপালগঞ্জ থেকে স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৬

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাকশ্রমিক রাহেলা আক্তারকে (২৫) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায় স্বামী সোমরাজ আলী সুজনকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উত্তর মোল্লাদি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার সোমরাজ আলী সুজন ময়মনসিংহের তারাকান্দা থানার গালাগাঁও ইউনিয়নের কানুহারী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়া বাসায় সুজন তার স্ত্রী রাহেলাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় রাহেলার বড় ভাই জসিম (৪০) বাদী হয়ে সোমরাজ আলীকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ায়। এর অংশ হিসেবে র‌্যাব গোপন সূত্রে জানতে পারে আসামি মুকসুদপুর থানার উত্তর মোল্লাদি বাজার এলাকায় আত্মগোপনে আছেন। সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোমরাজ আলী তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান।

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের