কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৮

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সোহাগ হাওলাদারকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-১। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহফুজুর রহমান বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সোহাগ হাওলাদার শরীয়তপুরের পালং উপজেলার বেড়াচিকান্দি গ্রামের মুলাই হাওলাদারের ছেলে।

মাহফুজুর রহমান বলেন, ‌‘গত ৬ আগস্ট সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা শুরু করে। দায়িত্বরত কারারক্ষীদের জিম্মি করে পালানোর চেষ্টা করে এবং কারাবন্দিরা ভবন থেকে বের হয়ে ভাঙচুর, দাঙ্গা-হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে। এ পরিস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি সোহাগ হাওলাদার জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান কোনাবাড়ী থানায় মামলা করেন। র‌্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। গোপন সূত্রে জানতে পারে ওই মামলার এজাহারনামীয় ৫৭ নম্বর আসামি সোহাগ হাওলাদার কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় আত্মগোপনে আছে। এমন সংবাদে হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেফতার করে কোনাবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৫) শ্রীপুরের টেংরা বাজার থেকে এবং মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইকবাল হোসেনকে (৩৮) রাজেন্দ্রপুর থেকে গ্রেফতার করেছিল র‌্যাব।

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম