বালুর ঘাট দখল নিয়ে সাবেক চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৭

বালুর ঘাট দখলকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদারের গাড়িতে অগ্নিসংযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই হামলাকারীদের ভয়ে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছেন। শনিবার সকালে হযরত আলীর বালুর ঘাটে প্রতিপক্ষরা অতর্কিতভাবে হামলা চালায়। রাতে হযরত আলী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন। রাত ৮টার দিকে পুনরায় হঠাৎ কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালান। সেইসঙ্গে বাইরে থাকা হযরত তালুকদারের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিয়ে চলে যান।

সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদার বলেন, ‘স্থানীয় বিএনপি নেতা বাবুল তালুকদারের নেতৃত্বে এই হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারা কালিহাতীর সবগুলো ঘাট নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। ইতোধ্যে কিছু ঘাট দখলে নিয়েছেন। এখন আমারটাও দখল করতে চাচ্ছেন।’

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইঞা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বালুর ঘাট দলখকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে।’

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের