ধলেশ্বরীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো মেয়ে, উদ্ধারে গিয়ে নিখোঁজ বাবাও

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২

মানিকগঞ্জের সিংগাইরের বায়রা এলাকার ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছে রাফসা আক্তার রাফা (৯) নামের এক মেয়েশিশু। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার ব্যবসায়ী বাবা মহিদুর রহমান।  

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎপরতা চালাচ্ছে। নিখোঁজ মহিদুর রহমান সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার মৃত আবেদ খানের ছেলে।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, ব্যবসায়ী মহিদুর রহমান তার শিশুকন্যা রাফসা আক্তার রাফাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে যান। এ সময় মেয়ের পেটে দুটি বোতল বেঁধে তাকে নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় মেয়ে রাফসা। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

সিংগাইর ফায়ার সার্ভিসের লিডার রতন আলী জানান, খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন। এখন পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি