বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২

গাজীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ফুল ইভার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও স্থানীয়দের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ছয়দানা (হাজীপুর পুকুর) এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ১০ সেপ্টেম্বর এক মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন তারা। কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ না করে ১২ সেপ্টেম্বর কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়। সকাল থেকে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এক মাসের বকেয়া এবং চলতি মাসের ২৫ তারিখ চলে গেলেও কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দিচ্ছে না। ফুল ইভার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা এখনও বকেয়া বেতন পাননি।

তারা বলেন, ‘আমরা বাধ্য হয়ে আজ সড়কে নেমে আন্দোলন করছি। অথচ গত সোমবার গাজীপুরের অন্যান্য কারখানার শ্রমিকরা আন্দোলন করে তাদের বকেয়া বেতন নিয়েছে।’

কারখানা বন্ধের নোটিশে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেনেত ওং উল্লেখ করেন, বিগত কিছুদিন যাবৎ শ্রমিকরা বাংলাদেশ শ্রম আইনবহির্ভূত কিছু দাবির পরিপ্রেক্ষিতে ৩ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বেআইনিভাবে কাজ থেকে বিরত থাকে। পরে মালিক, শ্রমিক, বিভিন্ন ফেডারেশন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সমন্বয়ে সমঝোতা চুক্তির মাধ্যমে শ্রমিক-কর্মীদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়। কর্তৃপক্ষ গত ১২ সেপ্টেম্বর থেকে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিলে ওই দিন শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজ বন্ধ করে কর্মবিরতি চালায়। পরে শিল্পপুলিশের সহযোগিতায় কোম্পানির চেয়ারম্যান রবার্ট হেইন শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে তারা কাজে যোগদান করতে অস্বীকৃতি জানায়। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের তাদের দাবি নিয়ে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরে গিয়ে ফেডারেশনের মাধ্যমে সমাধানের অনুরোধ করলেও তারা অস্বীকৃতি জানায়। ওই পরিস্থিতিতে কারখানার উৎপাদন কার্যক্রম চলমান রাখা সম্ভব না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩ উপধারা (১) অনুযায়ী ১২ সেপ্টেম্বর কারখানা কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ওই সময়ের মধ্যে বেআইনি ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনও মজুরি পাবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশাররফ হোসেন বলেন, ‘ফুল ইভার বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। পরে ১১টা থেকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের বুঝিয়ে দুপুর ১টার দিকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে