সকালে অফিসে যাওয়ার পথে দুই গার্মেন্টকর্মী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২১

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছে ওই বাসে থাকায় অধিকাংশ যাত্রী। বাসটি কারখানায় কর্মীদের নিয়ে যাচ্ছিল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গোলড়া হাইওয়ে পুলিশের ওসি ইব্রাহিম জানান, দুর্ঘটনাকবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।

তবে হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। তাদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, এই ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টকর্মী মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী