দুর্গোৎসব ঘিরে প্রতিটি মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে: ফরিদপুরের ডিসি

ফরিদপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪২

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেছেন, ‘শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রতিটি মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। সব ধরনের অপতৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। দুর্গোৎসবকে সার্বজনীন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজার প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘বিগত দিনের মতো এ বছরও শারদীয় দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজেদের সচেতন থাকতে হবে। বিশেষ করে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রত্যেক মন্দিরের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। কোনও মন্দিরে অপ্রীতিকর কিছু ঘটলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবো।’ 

সভায় উপস্থিত ছিলেন লে. কর্নেল খালিদ, জেলা পুলিশ সুপার আব্দুল জলিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিধান সাহা, সহসভাপতি ডা. অপু সাহা ও শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার প্রমুখ।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা বলেছেন, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। আমরা আবহমান কাল ধরে হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিষ্টান একসঙ্গে বসবাস করে আসছি। কখনও কোনও সমস্যা হয়নি। আশা করছি, এবারও হবে না। আমরা সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারবো। এবার ফরিদপুরে ৭২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। গত বছর ৮০৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হয়েছিল।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের