ভারতের রামগিরি মহারাজের গ্রেফতার দাবিতে গোপালগঞ্জে সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫

মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রে এক পুরোহিত কটূক্তি করেছেন উল্লেখ করে এর প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে ওলামা ও আইম্মা পরিষদ। সেখান থেকে অনতিবিলম্বে ভারতের হাইকমিশনারকে তলব করে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ দেওয়ার দাবিও করেছে পরিষদ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) কোটালীপাড়া উপজেলা চত্বরের  সামনের সড়কে অনুষ্ঠিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এই দাবি জানান তারা। এতে সভাপতিত্ব করেন গোপালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা কবিরুল ইসলাম।  

সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ তার বক্তব্যে মহানবী মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করেছেন এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ রানে তার সমর্থন করে ভারতসহ এই অঞ্চলে বিদ্বেষ ছড়িয়েছে।

তাদের দাবি, এতে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিয়ে সংখ্যালঘু মুসলিমদের জানমাল নিরাপত্তাহীন করে তুলেছে এবং বিশ্ব মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। ওলামা ও আইম্মা পরিষদ এমন সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। রামগিরি মহারাজ ও ভারতের সংসদ সদস্য নিতেশ রানের গ্রেফতার দাবি করেছেন তারা। 

সমাবেশ শেষে  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি কোটালীপাড়া নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার উপস্থিত না থাকায় তার সহকারী রোমান শেখ স্মারকলিপিটি গ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
সর্বশেষ খবর
‘তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে’
‘তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে’
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
খিলক্ষেতে ২৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার 
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু বৃহস্পতিবার 
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য