ফরিদপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে আজীবন অবাঞ্ছিত ঘোষণা

ফরিদপুর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ০২:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৩:০১

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। সাধারণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার দুপুর ১২টার দিকে কলেজের সম্মেলনকক্ষে সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা (২৬তম ব্যাচ) ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীমকে (২৬তম ব্যাচ) ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ স্থগিতসহ মামলা করার সুপারিশ করা হয়। এ ছাড়া অন্য ১৬ জনের বিরুদ্ধে ইন্টার্নশিপ সনদ স্থগিত, ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

কলেজ সূত্রে জানা গেছে, ২৬তম ব্যাচের নুজহাত তাবাসসুমকে আজীবন ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ২৭তম ব্যাচের নাইম আল ফুয়াদ খানকে পাঁচ বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত, আজীবনের জন্য ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রাবাস থেকে আজীবন বহিষ্কার ও মামলা করার সুপারিশ করা হয়েছে। একই ব্যাচের সৌরভ পাল ও ইমরান হোসেনকে পাঁচ বছরে জন্য ইন্টার্নশিপ স্থগিত ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ২৭তম ব্যাচের আশরাফুল কবিরকে চার বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।

২৭তম ব্যাচের আল নাহিয়ান খানকে তিন বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত ও ছাত্রাবাস থেকে আজীবন বহিষ্কার, ২৮তম ব্যাচের আজিজুল হক (প্রান্ত) এবং ২৯তম ব্যাচের সাদমান ও ইফতেখার আহমেদকে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। ২৭তম ব্যাচের অনুজ বিশ্বাসকে এক বছর একাডেমিক কার্যক্রম থেকে ও আজীবন ছাত্রাবাস থেকে বহিষ্কার, ২৯তম ব্যাচের মুসুক উল্লাহ এবং ৩০তম ব্যাচের আকিফুর ফারহান, প্রান্তিক চন্দ্র মোহন্ত, তাজবিন আহমেদ, মাহমুদুল হাসান, শামীম রেজাকে ছয় মাস একাডেমিক কার্যক্রম থেকে ও ছাত্রাবাস থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অধ্যক্ষের কাছে শারীরিক, মানসিক নির্যাতন, যৌন হয়রানিসহ নানা অভিযোগ দিয়েছিলেন কলেজের শিক্ষার্থীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেডিসিন বিভাগের অধ্যাপক ফারুক আহমেদকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলরুবা জেবা বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ নিয়ে পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে একাডেমিক কাউন্সিল সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়। গত ২৪ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

/এএম/এস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে