সাবেক রেলমন্ত্রীকে ধরিয়ে দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা আ.লীগ নেতার

রাজবাড়ী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ২৩:২৫আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:২১

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতারের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্সপ্রবাসী আওয়ামী লীগের নেতা আশরাফুল ইসলাম।

বুধবার (২ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক ও ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশরাফুল ইসলাম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি-মন্ত্রী গ্রেফতার এই  নিউজ চাই না। রাজবাড়ীর চোর, দুর্নীতিবাজ সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেফতার করতে পারলে র‌্যাব, ডিবিকে আমার পক্ষ থেকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’

আশরাফুল ইসলাম ফ্রান্সে বসবাস করলেও এলাকায় বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে লেখালেখি করে আসছেন। পাশাপাশি রাজবাড়ী জেলার রাজনীতি ও অবস্থা নিয়েও আলোচনা-সমালোচনা অব্যাহত রেখেছেন।

এর আগে, ২০১৫ সালে রাজবাড়ী জেলার মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে পুলিশকে অনুরোধ করে তৎকালীন পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবিরের মাধ্যমে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছিলেন আশরাফুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ীর শহর ও দৌলতদিয়াঘাট এলাকায় সিসি ক্যামেরা পুনঃস্থাপনের জন্য দেন কয়েক লাখ টাকা। এ ছাড়া জেলার বাল্যবিয়ে রোধে এ বিষয়ে সংবাদদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি