সড়ক দুর্ঘটনা ও ভারী বৃষ্টির প্রভাব

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানবাহনের ধীরগতি

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ১৪:১৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৪:১৭

সড়ক দুর্ঘটনা ও টানা ভারী বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। বর্তমানে যানবাহনগুলো কিছুদূর এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোররাত থেকে এ সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সড়কে যাতায়াতরত যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ভোরের দিকে এ সড়কে কিছু সময় তীব্র যানজটও লেগে ছিল।

ভোররাত থেকে এ অবস্থার শুরু

জানা গেছে, মধ্যরাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের এলেঙ্গা-কালিহাতী লিংক রোডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে বাস ও ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে পরপর আরও দুই থেকে তিনটি দুর্ঘটনা ও টানা ভারী বৃষ্টির কারণে সড়কে গাড়ির গতি কমে যায়।

দ্রুতই যান চলাচল স্বাভাবিক হওয়ার প্রত্যাশা ট্রাফিক পুলিশের

বর্তমানে মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ২৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। মাঝেমধ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নান্নু খান বলেন, ‘ভোররাত থেকে সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। এর মধ্যে এ সড়কে দুই থেকে তিনটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ও টানা ভারী বৃষ্টির ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছি। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের