মুন্সীগঞ্জের শ্রীনগরে

পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৩৭

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক রাষ্ট্রপতি ও বরেণ্য চিকিৎসক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রবিবার (৬ অক্টোবর) জোহরের পর দয়হাটা গ্রামে সাবেক রাষ্ট্রপতির চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার ইচ্ছে অনুযায়ী তাকে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এর আগে, রবিবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টায় ঢাকার উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, এক ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার, ছোট মেয়ে শায়লা চৌধুরী চিকিৎসক এবং উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজে অধ্যাপনা করেন। ছেলে মাহী বি চৌধুরী রাজনীতিবিদ, যিনি বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। মুন্সীগঞ্জ-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত ২ অক্টোবর ভোরে বারিধারার বাসা থেকে প্রবীণ রাজনীতিবিদ চিকিৎসক অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে তার প্রতিষ্ঠিত উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।

/কেএইচটি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী