গাজীপুরে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৩

গাজীপুরের কোনাবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর লাশ বিছানায় ও স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় কোনাবাড়ী থানার বাইমাইল (নয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) ও তার স্বামী জালাল মিয়া (৪২)। তারা ওই এলাকায় ভাঙ্গারির ব্যবসা করতেন।

নিহতের ছেলে রাব্বি বলেন, গত এক বছর আগে আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয় জালাল মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকে তারা নয়াপাড়া এলাকায় আমার নানার বাসায় বসবাস করতে থাকে। আমি জেলার কাপাসিয়া উপজেলায় ভাড়া বাসায় বসবাস করে রিকশা চালিয়ে দানযাপন করি। শনিবার রাত ১২টার পর মা আমাকে ফোন দিয়ে ৫০০ টাকা চায়। পরে টাকা দেওয়ার কথা বলি মাকে। রবিবার সকালে স্থানীয়রা আমাকে কল করে মা-বাবার আত্মহত্যার বিষয়টি জানায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমি কাপাসিয়া থেকে বাইমাইল (নয়াপাড়া) নানা বাড়িতে এসে দেখি, মায়ের লাশ ঘরের চৌকির বিছানায় এবং বাবা আড়ার সঙ্গে ঝুলে আছে। ধারণা করছি, কোনও বিষয় নিয়ে রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডার জেরে উভয়েই আত্মহত্যা করে থাকতে পারে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার এসআই তাইম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি