নিজের বিক্রি করা প্রাইভেটকার চুরি করে ধরা পড়লেন যুবক

ফরিদপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৯:২২আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৯:২২

ফরিদপুরে নিজের কেনা প্রাইভেটকার বেশ কিছুদিন আগে বিক্রি করে দিয়েছিলেন মেহেদী হাসান (২৬) নামের এক যুবক। আবার সেই গাড়ি চুরি করে ধরা পড়েছেন তিনি। মঙ্গলবার (৮ অক্টোবর) ফরিদপুর পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল জলিল। 

এর আগে, রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাজিরার নাওডুবা এলাকায় একটি বাসা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, ঢাকার রূপনগরের ইর্স্টান হাউজিংয়ের গ্রিন প্যালেস থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত মেহেদী শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিধলকুড়া এলাকার মাসুদ গাজীর ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চুরি হওয়া প্রাইভেটকারটির মূল মালিক ছিলেন গ্রেফতার যুবক ও সৌরভ নামে তার খালাতো ভাই। তারা দুজনেই প্রথমে শেয়ারে গাড়িটি ক্রয় করেন। পরে সৌরভ রাব্বি নামে আরেকজনের কাছে গাড়িটি বিক্রি করে দেন। ওই ব্যক্তি আবার ফরিদপুরের সাইফুল ইসলাম হৃদয়ের কাছে গাড়িটি বিক্রি করে দেন। এই সূত্রে গ্রেফতার মেহেদী হাসানের সঙ্গে সাইফুল ইসলাম হৃদয়ের পরিচয়ও হয়। এরপর তিনি কয়েকবার ফরিদপুরে এসে দেখে গেছেন গাড়িটি কোথায় রাখা হয়। একপর্যায়ে গত ২৫ সেপ্টেম্বর রাতে গাড়িটি চুরি করে নিয়ে যান মেহেদী।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় সাইফুল ইসলাম হৃদয় থানায় একটি অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তিনি প্রাইভেটকারটি চুরির কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার (৭ অক্টোবর) ঢাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী