নারায়ণগঞ্জে মতবিনিময় সভা

আন্দোলনে সক্রিয়দের নিয়ে সমন্বিত কমিটি গঠনে সহযোগিতা চাইলেন সারজিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ২৩:০১আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২৩:০১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের সক্রিয় ভূমিকা ছিল, তাদের সমন্বয়ে নারায়ণগঞ্জে একটি সমন্বিত কমিটি গঠনের জন্য উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। এ সময় তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিভাজন দূর না হলে ফ্যাসিবাদ গোষ্ঠী সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভায় সারজিস আলম এ কথা বলেন। বুধবার বুধবার (৯ অক্টোবর) শহরের মাসদাইরে বাংলা ভবন কমিউনিটি সেন্টারে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সভা হয়। ওই সভায় নারায়ণগঞ্জে আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। সারজিস আলমের সঙ্গে বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের অন্যতম সমন্বয়ক ফারহানা মানিক বলেন, ‘সমন্বয়ক সারজিস একটা ইন্টারনাল মিটিংয়ের জন্য নারায়ণগঞ্জে এসেছিলেন। সেখানে নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে তিনি বসেছিলেন। সকাল থেকে দুপুর পর্যন্ত মিটিংটা হয়। সভার কোনও ধরনের ছবি, ভিডিও, অডিও করা নিষেধ ছিল।’

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সামিয়া মাসুদ মমো, কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাহিদ হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, তোলারাম কলেজের শিক্ষার্থী নীরব রায়হান, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গাফারিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম