গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৪, ২০:১০আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২০:১০

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের দাবিতে দুই দফা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। 

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত আড়াই ঘণ্টা এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আবারও মহাসড়ক অবরোধ করেছেন তারা। প্রায় ৩০০ শ্রমিক বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রী ও গাড়িচালকরা।  

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত আগস্ট মাসের বেতনও আন্দোলন করে আদায় করতে হয়েছে শ্রমিকদের। চলতি মাসের ১২ দিন হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ সেপ্টম্বর মাসের বেতন পরিশোধ করেনি। বেতন না পাওয়ায় বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত বেতন পরিশোধের কোনও দিন নির্ধারণ করেনি। ফলে শ্রমিকদের ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিল্প পুলিশ অবস্থান করছে। দুপুরের দিকে সেনাবাহিনী এবং শিল্প পুলিশ শ্রমিকদের শান্ত করে এবং কারখানায় ফিরে যেতে অনুরোধ করলে চলে যান। সন্ধ্যা পর্যন্ত বেতন পরিশোধের আশ্বাস না পেয়ে শ্রমিকরা আবার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প ও থানা পুলিশ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছে। বেতনের আশ্বাস না পেলে পরিস্থিতি জটিল হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক জানান, বেতন চাইতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তারা মালিকের ব্যাংক হিসাব সরকার জব্দ করে রেখেছে বলে জানান। আর্থিক সংকটের কারণে বেতন দিতে পারছেন না বলে অজুহাত দেখাচ্ছেন তারা। কিন্তু বেতন না পাওয়ায় শ্রমিকদের কষ্ট করে চলতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করছেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দুপুরে সারাবো এলাকায় বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা কারখানার সামনে থেকে মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। তখন তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়। সন্ধ্যার দিকে আবারও একই দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ৫৫ হাজার শ্রমিক কাজ করেন। আশপাশের কারখানায় সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধ করা হলেও বেক্সিমকোর শ্রমিকদের গত মাসের বেতন দেয়নি কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে দুপুর ১২টা থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে তাদের বুঝিয়ে কারাখানায় পাঠানো হয়। সন্ধ্যায় আবারও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। কারখানার মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে