চালককে মারধর করে ট্রাকভর্তি বালু লুট: বিএনপি নেতা গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ২১:২০আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২১:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে মারধর করে ট্রাকভর্তি বালু লুটের ঘটনায় তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজুর রহমান পিন্টুর বাড়ি তারাবো পৌরসভার গন্ধবপুর এলাকার বাসিন্দা। গ্রেফতারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

ওসি বলেন, ‘তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজে বেশ কিছুদিন ধরে ঝামেলার করার চেষ্টা করেছেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। এ বিষয়ে প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী। এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে হাফিজুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ অভিযোগে উল্লেখ করেন, প্রকল্পের কনস্ট্রাকশন কাজের জন্য কাঞ্চন নলপাথর এলাকা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে তারা বালু কিনছেন। গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে দুটি গাড়িযোগে নলপাথর থেকে বালু লোড করে প্রকল্পের দিকে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া। গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে হাফিজুর রহমান ও তার লোকজন গাড়ি দুটির গতিরোধ করেন। কারণ জানতে চাইলে দুই চালককে বেধড়ক মারধর করা হয়। পরে অন্য গাড়িযোগে বালু লুট করে নিয়ে যান। এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে প্রকল্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি করবেন বলেও হুমকি দেন তারা। ফলে যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ