২০০ শ্রমিকের ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুই নেতার বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪০

গাজীপুরের একটি পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকদের বেতন থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পৃথক দুই শ্রমিক সংগঠনের দুই কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খান এবং বাংলাদেশ তৃণমূল গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার।

সোমবার (১৪ অক্টোবর) বিকালে জয়দেবপুর থানার ভবানীপুর সাফারী পার্ক হোটেলে টাকা বিতরণের সময় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকদের পক্ষে সুমনসহ তার ১০ থেকে ১২ জন সহযোগী ওই দিন রাতে জয়দেবপুর থানায় ওই দুই শ্রমিক নেতার বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রমিকদের লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার ভবানীপুর (বেগমপুর) এলাকার ওই কারখানায় বেশ কয়েক দিন আগে বিভিন্ন দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে আন্দোলন করেন। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ দুই শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করে। পরে শ্রম আইন অনুযায়ী তাদের তিন মাস ১০ দিনের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের আশ্বাস দিলে তারা মেনে নেন।

সোমবার (১৪ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ চাকরিচ্যুত প্রায় ২০০ শ্রমিককে কারখানার বাইরে ভবানীপুর সাফারি পার্ক হোটেলে ডেকে নিয়ে আসেন। পরে অভিযুক্ত পৃথক শ্রমিক সংগঠনের ওই দুই কেন্দ্রীয় নেতার মধ্যস্থতায় বিকাল ৩টা থেকে আমাদের বেতন ও অন্যান্য পাওনা নগদ টাকা কাগজের খামের ভেতরে ভরে পরিশোধ করতে থাকেন। এ সময় কারখানা কর্তৃপক্ষের কোনও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্রশাসন বিভাগের কেউ উপস্থিত না থাকলেও গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী ও দফতর সম্পাদক সায়েম মোল্লা উপস্থিত ছিলেন। একপর্যায়ে ওই দুই শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা শামীম খান ও ফাতেমা আক্তার প্রত্যেক শ্রমিকের কাছে সাত হাজার টাকা দাবি করেন। এ সময় শ্রমিকরা তাদের কষ্টার্জিত টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে অভিযুক্তরা ওই দুই শ্রমিক নেতা প্রত্যেক শ্রমিকদের কাছ থেকে জোর করে সাত হাজার টাকা করে আদায় করেন।

এভাবে ২০০ শ্রমিকের মোট ১৪ লাখ টাকা নিয়ে নেন দুই নেতা। শ্রমিকরা প্রতিবাদ করলে অভিযুক্ত দুই শ্রমিক নেতা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে কোনও কারখানায় চাকরি করতে দেবেন না বলে হুমকি দেন। এ ঘটনায় সুমনসহ তার ১০ থেকে ১২ জন সহযোগী শামীম খান ও ফাতেমা আক্তারসহ তাদের ১০ থেকে ১৫ জন অজ্ঞাত সহযোগীকে আসামি করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেন শ্রমিকরা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত ফাতেমা আক্তারকে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিলে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন। তবে তিনি অন্য সাংবাদিকদের কাছে বলেন, শ্রমিকদের কাছ থেকে জোর করে কোনও টাকা নেওয়া হয়নি। শ্রমিকরা কেউ ৫০০ এবং কেউ দুই হাজার টাকা খুশি হয়ে তাদের দিয়েছেন।

অভিযুক্ত শামীম খান মুঠোফোনে বলেন, টাকাপয়সার বিষয়ে আমি কিছু জানি না। কে বা কারা অভিযোগ দিয়েছে, এসব তদন্ত করা দরকার। তিনি উল্টো ভুক্তভোগী শ্রমিকদের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী সাংবাদিকদের বলেন, মালিকপক্ষ আমাকে সহযোগিতার জন্য অনুরোধ করেছিল। আমি শুধু সাহায্য করেছি। টাকাপয়সার বিষয়ে আমার কোনও সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ করা হচ্ছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, শ্রমিকদের টাকা দুই শ্রমিক নেতার বিরুদ্ধে জোর করে নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তারা যেহেতু এ এলাকার নয়, তাই বিষয়টি তদন্ত করা হচ্ছে।

/এনএআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী