হারিছ চৌধুরীর লাশ উত্তোলন, ডিএনএ পরীক্ষা শেষে হবে ‘রাষ্ট্রীয় মর্যাদায়’ দাফন

সাভার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৭:৪৩

সাভারের বিরুলিয়ার শ‍্যামপুর গ্রামের সেই মাদ্রাসা থেকে বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ উত্তোলন করা হয়েছে। হারিছ চৌধুরীর পরিচয় প্রমাণের জন্য ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) পরীক্ষা, মৃত্যুসনদসহ যথাযথ সম্মানের সঙ্গে দাফন আবেদন করেন তার মেয়ে সামিরা তানজিম চৌধুরী। রিটের পরিপ্রেক্ষিতে কবর থেকে দেহাবশেষ সংগ্রহ করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সাভারের বিরুলিয়ায় শ্যামপুর এলাকার জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থান থেকে হারিছ চৌধুরীর দেহাবশেষ সংগ্রহ করা হয়। যদিও এই কবরস্থানে তাকে মাহামুদুর রহমান নামে দাফন করা হয়েছিল। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ৮ অক্টোবর হারিছ চৌধুরীর দেহাবশেষ কবর থেকে সংগ্রহ করার জন্য এস এম রাসেল ইসলাম নুরকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। 

দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুর জানান, হারিছ চৌধুরীর কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের জন্য আদালত তাকে ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার সকালে মাহামুদুর রহমান নামে দাফন করা একটি কবর থেকে দেহাবশেষ সংগ্রহ করা হয়েছে। দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আদালতের নির্দেশনা পালন করা হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি-জামায়াত সরকারের সময় আলোচিত চরিত্র হারিছ চৌধুরী। প্রচণ্ড প্রতাপশালী ও ক্ষমতাধর হারিছ ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব। ওয়ান ইলেভেনে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আর খুঁজে পাওয়া যায়নি হারিছ চৌধুরীকে। তবে প্রায় বছরখানেক আগে হঠাৎ করেই আলোচনায় আসে হারিছ চৌধুরীর নাম।

আরও জানা যায়, হারিছ চৌধুরী পরিচয় গোপন করে থাকতেন রাজধানীর পান্থপথের একটি বাসায়। মারা যান ঢাকাতেই। তার মরদেহ বড় একটি ডোনেশনের বিনিময়ে দাফন করা হয় সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিনের মাদ্রাসার কবরস্থানে। তবে তাকে মাহামুদুর রহমান নামে দাফন করা হয়। তাই বাবার পরিচয় শনাক্তে মেয়ে সামিরা তানজিম চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করলে আজ সেই কবর থেকে দেহাবশেষ কিংবা মরদেহ উত্তোলনের নির্দেশনা দেয় হাইকোর্ট।  

মরদেহ উত্তোলনের নির্দেশনায় বলা হয়েছে, হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিম সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। পিটিশনে পিতা হারিছ চৌধুরীকে জামিয়া খাতামুন খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে মাহামুদুর রহমান নামে দাফন করা হয়েছে বলে উল্লেখ করেন। ফলে হারিছ চৌধুরীর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে তার পরিচয় প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষা, মৃত্যুসনদ, ইন্টারপোলের রেড নোটিশ থেকে নাম মুছে ফেলা এবং নিজ জেলায় মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মানের সঙ্গে দাফন করার জন্য আবেদন করেন তার মেয়ে।  

গত ৫ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরীর রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

/কেএইচটি/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি