গোপনে গার্মেন্টে অসন্তোষ সৃষ্টির অভিযোগে সন্ত্রাসী হামিদ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৫৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী হামিদ ওরফে পাগলা হামিদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করে।

হামিদ নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পে অসন্তোষ সৃষ্টি, ঝুট ব্যবসা, ছাত্র আন্দোলনে গুলিবর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর থেকে তিনি গোপনে তার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সূত্রের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি বিশেষ দল সদর উপজেলার ফতুল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযান শেষে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। হামিদের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, জননিরাপত্তা বিঘ্নিতসহ ছয়টি মামলা রয়েছে। তৈরি পোশাকশিল্পে অসন্তোষ সৃষ্টির পেছনেও তার সম্পৃক্ততা রয়েছে।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ভাতিজা আজমেরী ওসমান ও তাদের অনুসারী ক্যাডাররা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে যান। আজমেরী ওসমান নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার আসামি।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী