হাঁটার সময় এসপির মোবাইল ছিনতাই, ১২ ঘণ্টায়ও উদ্ধার হয়নি

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৪, ২২:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ২২:০৫

টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার ইমামুর রশীদের মোবাইল ছিনতাই হয়েছে। এ ঘটনায় এখনও ছিনতাইকারীকে আটক করতে পারেনি পুলিশ। তবে ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীকে শনাক্ত ও আটকের চেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহামেদ তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে সকালে শহরের ক্লাব রোডের তার সরকারি বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এদিকে, খবর পেয়ে ঘটনার পরপরই টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে কমান্ড্যান্ট পুলিশ সুপার তার সরকারি বাস ভবনের সামনে দিয়ে হাঁটছিলেন। এ সময় এক ছিনতাইকারী এসে তার হাত থেকে মোবাইলটি নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহামেদ বলেন, ‘এটা ছিনতাই না, চুরি। চুরি আর ছিনতাইয়ের মধ্যে বিশাল পার্থক্য আছে। ছিনতাই হলে ভয়ভীতি দেখাতে হবে। স্যার হেঁটে যাচ্ছেন, তখন পেছন থেকে মোবাইলটি টান দিয়ে নিয়ে দৌড় দিয়েছে। এটা একরকম চুরি বলা যায়। আমি খুব মর্মাহত, সবাই এটাকে ছিনতাই বলছে।’

তিনি আরও বলেন, ‘ভিডিও ফুটেজ পেয়েছি। নম্বর ট্যাগ করা হচ্ছে। আশা করছি দ্রুতই পেয়ে যাবো। এখনও মামলা বা কেউ আটক হয়নি।’

এ বিষয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী