ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কলেজশিক্ষার্থী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৪, ২১:৫৯আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২১:৫৯

নরসিংদীতে ফেসবুকে পোস্ট করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কলেজশিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার বাগদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক। 

গ্রেফতারকৃত শিক্ষার্থী (২৪) মাগুরার বাসিন্দা। ভাগদী এলাকায় ভাড়া বাসায় থেকে নরসিংদীর আব্দুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন।

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সদর মডেল থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিক্ষার্থী ৯ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট করেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর জেরে রবিবার সকালে মাধবদীর মাকসুদুর রহমান সজিব এক যুবক বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘গ্রেফতারকৃত শিক্ষার্থী ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত পোস্ট করতেন নিয়মিত। পোস্টগুলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। ইতিমধ্যে তার পোস্টগুলোর প্রতিবাদে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। ৪২০/২৯৫-ক পেনাল কোডের-১৮৬০ ধারায় করা ওই মামলায় তাকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী