মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণ

আগুনে পুড়ে মারা যাওয়া ৩ রেমিট্যান্সযোদ্ধার লাশ নিজ গ্রামে দাফন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৩:০৬আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৩:১৮

মালয়েশিয়ায় আগুনে পুড়ে মারা যাওয়া তিন রেমিট্যান্সযোদ্ধার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় বাড়ির পাশের উঠানে তাদের জানাজায় মানুষের ঢল নামে। পরে রমজানবেগ দক্ষিণপাড়া সামাজিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে একে একে মারা গেছেন তিন প্রবাসী। তারা সবাই মুন্সীগঞ্জ শহরের রমজানবেগ এলাকার বাসিন্দা।

স্বজনের এমন করুণ মৃত্যুতে মাতম বইছে পরিবারগুলোতে। গেলো ১০ অক্টোবর শুক্রবার মালয়েশিয়ার জোহর রাজ্যের ইস্কান্দার পুতেরের গেলাং পাতার এসআইএলসি শিল্প এলাকায় একাধিক রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হন তারা। শনিবার (১৯ অক্টোবর) তিন প্রবাসীর মরদেহ ঢাকায় এসে পৌঁছায়।

মৃতের পরিবারে মাতম চলছে

মৃতরা হলেন রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলীর (৪২), আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)।

তিন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি