বাবাকে হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড, স্ত্রীর যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৪, ২৩:০৪আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ২৩:০৪

ফরিদপুরে শাহাজাহান ব্যাপারী (৫৫) হত্যা মামলায় তার ছেলেসহ তিন জনকে মৃত্যুদণ্ড ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকাল ৪টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন জন হলেন নিহতের ছেলে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের শাওন ব্যাপারী, একই ইউনিয়নের করিমপুর উত্তরপাড়া এলাকার মো. শামীম মোল্লা ও মো. আকমল মোল্লা। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে নিহতের স্ত্রী রাশিদা বেগমকে (৬০)। তাকেও কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ মামলার বাকি চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রায় ঘোষণার সময় নিহতের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাওন ব্যাপারী আদালতে অনুপস্থিত ছিলেন। অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, শাহাজাহান ব্যাপারী দীর্ঘ ১৭ বছর মালয়েশিয়ায় ছিলেন। ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা শাহাজাহান ব্যাপারী নিজ ঘরে খুন হন। শাহাজাহানের মাথার পেছনে, বাঁ চোখের ওপর, থুতনিসহ গলার নিচ পর্যন্ত, বুকের বাঁ পাশে ও বাঁ হাতের কনুইয়ের ওপর ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় নিহতের ভাই দুলাল ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ১৭ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুনির হোসেন ২০১৪ সালের ২০ নভেম্বর নিহতের স্ত্রী, ছেলেসহ আট জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।

ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের পিপি নওয়াব আলী মৃধা বলেন, ‘আদালত নিহতের ছেলেসহ তিন জনকে মৃত্যুদণ্ড এবং স্ত্রীকে যাবজ্জীন কারাদণ্ড দেন। মামলায় বাকি চার আসামিকে খালাস দেন বিচারক। এটি যুগান্তকারী রায়। এর ফলে দেশে অপরাধ প্রবণতা কমে আসবে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের