সাভারে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৯:৪০আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২২:১৫

সাভারে বেতন বাড়ানো, সাপ্তাহিক ও সরকারি ছুটি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। বুধবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নয়ারহাট এলাকায় এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। 

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন দাবিতে গিল্ডান বাংলাদেশ গ্রুপের এসডিএস ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা নয়ারহাট এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সেনাবাহিনী ও আশুলিয়া থানা-পুলিশের সদস্যরা। তারা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। দাবি পূরণ না হলে শ্রমিকরা সরবেন না বলে জানিয়ে দেন। বেলা দেড়টার দিকে দাবি মানার জন্য আধা ঘণ্টা সময় চেয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলে তারা মহাসড়ক ছেড়ে পাশে অবস্থান নেন। পরে দাবি মানা না হলে আবার তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বিকাল ৩টার দিকে শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে কারখানার মালিকপক্ষ ও শিল্প-পুলিশ বৈঠকে বসলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যান। বিকাল সাড়ে ৩টার দিকে গিল্ডান বাংলাদেশ গ্রুপের অন্যান্য কারখানার মতো সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। এরপর আজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকদের দাবি, মূল বেতন ২৪ হাজার ৫০০ টাকা করা, মাসের প্রথম দিন বেতনের পে-স্লিপ দেওয়া, সাপ্তাহিক ও সরকারি ছুটি নিশ্চিত করা, ভাতা ও হাজিরা বোনাস ১ হাজার টাকা নির্ধারণ করা, খাবারের মান বাড়ানো, মালিকের পক্ষ থেকে বনভোজন ও জুতার জন্য দেওয়া টাকা শ্রমিকদের দেওয়া, নাইট শিফট বন্ধসহ বেশ কিছু দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

এদিকে আশুলিয়ার নরসিংহপুরের গোরাট এলাকায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া তিন মাসের বেতনের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ করেন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। তারা সাড়া না দিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ তাদের থামাতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিকরা বেশ কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন তারা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। কোনও ধরনের গুলি ছোড়া হয়নি। কেউ আহত হয়ে থাকলে দৌড়াদৌড়ির সময় ইটের টুকরার আঘাতে আহত হয়ে থাকতে পারেন। শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ কথা বলে সমস্যার সমাধান করেছে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী