গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ২০:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৩৩

গাজীপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আট যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৬ অক্টোবর) রাতে সদর থানার সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদরের চকসাহাবদি এলাকার মোমিনুল হক (২৭), ময়মনসিংহের পাগলা থানার বিড়ই গ্রামের নাজমুল হক (২৮) ও কিবরিয়া (২৪), গফরগাঁও উপজেলার পোলট্রিপাড়া এলাকার রায়হান (২০), গাজীপুর মহানগরের সদর থানার সাহাপাড়া এলাকার শরীফুল খন্দকার (৪২) ও শাহরিয়ার হাসান মৃদুল (২৯), একই থানার হাজীপাড়া এলাকার ময়নুল হক ওরফে বাবু (৩৮) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার ডেফোলিয়া গ্রামের আবুল কালাম (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘যৌথ বাহিনী শনিবার দিবাগত রাত ৩টার দিকে সাহাপাড়া এলাকার অপু বাড়িতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করে। তাদের দেওয়া তথ্যে রাত ৪টার দিকে সায়েদ আলী চৌধুরীর নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে আরও চার জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি হাসুয়া, দুটি রামদা, চারটি চাপাতি, চারটি কিরিজ ও একটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের