এক বাড়ি থেকে ৩১ মাদক ব্যবসায়ী-সেবী গ্রেফতার, ৯ লাখ টাকা উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ২০:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ২০:৫৩

গাজীপুরে একটি বাড়ি থেকে ছয় মাদক ব্যবসায়ী ও ২৫ মাদকসেবীসহ ৩১ জনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও প্রায় নগদ ৯ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ২৫ মাদকসেবীকে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। বাকি ছয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জয়দেবপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম।

মামলা হওয়া ছয় মাদক ব্যবসায়ী হলো- গাজীপুর সদর থানার গজারিয়াপাড়া এলাকার মোছাদ্দেক হোসেন (৩২), নয়াপাড়া গ্রামের ফাইমা আক্তার শান্তা (১৮), একই এলাকার টুনি (৫৫), শ্রীপুর উপজেলার শৈলাট গাজীপুর গ্রামের হাসিনা বেগম (৪৫), মাওনা গ্রামের লতিফা (২৪) এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামের মৃত নাইমুল হকের ছেলে মেহেদী হাসান মিরাজ (৩০)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদে জানতে পারি সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মাদক বিক্রি করছে কয়েকজন ব্যবসায়ী। এমন সংবাদে জয়দেবপুর থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় আমীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৫৬০ পিস ইয়াবা এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সেইসঙ্গে ছয় মাদক ব্যবসায়ী ও ২৫ মাদকসেবীসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক বিক্রির আট লাখ ৮১ হাজার ৯৩৫ টাকা জব্দ করা হয়। এর মধ্যে ২৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। বাকি ছয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম