গাজীপুরে কারখানার দেয়াল ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত ২

গাজীপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৯আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৯

গাজীপুরে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানায় গ্যাসের পাইপ লাইন স্থাপনের সময় কারখানার দেয়াল ধসে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দুই শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা এলাকার প্যারাগন পোলট্রি কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া নির্মাণশ্রমিক সালাউদ্দিন মাঝি (৬০) সদর উপজেলার মনিপুর গ্রামের বাকর উদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা জানায়, বানিয়ারচালা এলাকার রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং লিমিটেড কারখানার গ্যাসের পাইপ স্থাপনের জন্য সড়ক কেটে কাজ চলছিল। এ সময় স্থানীয় প্যারাগন পোলট্রি ফিড কারখানার দেয়ালে ফাটল দেখা দিলে নিরাপত্তার স্বার্থে পাইপ স্থাপনের কাজ বন্ধ রাখার অনুরোধ করেন স্থানীয় লোকজন। তাদের অনুরোধ উপেক্ষা করে রিফাত অ্যালুমিনিয়াম প্যাকেজিং কর্তৃপক্ষ গ্যাসের পাইপ স্থাপনের কাজ চালিয়ে যায়। সোমবার বেলা ১১টার দিকে প্যারাগন পোলট্রি ফিড কারখানার সড়কের পাশের ওই দেয়াল ধসে পড়ে। এতে তিন নির্মাণশ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। খবর পেয়ে শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। এক ঘণ্টা পর দেয়ালের নিচ থেকে সালাউদ্দিন মাঝির লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের লাশ এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে মামলা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি