ক্যারম খেলার সময় দুর্বৃত্তের হামলা, স্বজনদের দাবি ‘রাজনৈতিক বিরোধ’

মাদারীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ১০:০৬আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১০:০৬

মাদারীপুর জেলার শিবচরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চরশ্যামাইল গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন ওই এলাকার আব্দুল হাকিম মোল্লার ছেলে মো. শাহজালাল মোল্লা (৩৫) ও হালেম সরদারের ছেলে ইসমাইল সরদার (৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে ক্যারম খেলছিল শাহজালাল মোল্লা ও ইসমাইল সরদার। এমন সময় অটোরিকশায় করে ৫-৬ জনের একটি দল এসে অতর্কিতে হামলা চালায় তাদের ওপর। শাহজালালকে বুকের বাঁ পাশে ছুরি ঢুকিয়ে দেয় এবং ইসমাইলকে পায়ে চাপাতি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দ্রুত তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে অভিযোগ করে আহত শাহজালালের ছোট ভাই আল আমিন মোল্লা বলেন, ‘কিছুদিন আগে আমি বিএনপির একটি ব্যানার টানাই। এরপরই আমাদের এলাকার শাহীন মোল্লা হুমকি-ধমকি দেওয়া শুরু করে। শাহীন ছাত্রলীগ নেতা। এই ঘটনার জের ধরেই আমার ভাইয়ের ওপর তারা সন্ত্রাসী হামলা চালায়। ছুরি আমার ভাইয়ের বুকের পাশে ঢুকিয়ে দেয়। আরেকজনকে চাপাতি দিয়ে কুপিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তুহিন বলেন, ‘রাতে আহত দুই জনকে হাসপাতালে আনা হয়। একজনের বুকের বাঁ পাশে ছুরির আঘাত। অন্যজনের পায়ে জখম। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। পূর্বশত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। দুই জনকে কুপিয়ে আহত করা হয়। রাতে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্ত চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী