যৌনপল্লিতে মদপানে এক ব্যক্তির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৪, ১৮:২৮আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:২৮

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে অতিরিক্ত মদপানে ইমরান শেখ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বরিশালের বানারীপাড়া থানা চাখার গ্রামের নজরুল শেখের ছেলে। পল্লির জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া এক যৌনকর্মীর স্বামী তিনি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বর্তমানে যৌনপল্লিতে সব ধরনের মাদক বিক্রি হচ্ছে। এই মাদক সেবন করে অনেক ছেলে ও পল্লির মেয়েরা মারা যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পল্লি এলাকায় ইমরান নামে একজন অতিরিক্ত মদপান করে অসুস্থ হলে রেল স্টেশন টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাতনামা রিকশাচালক বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে নৌ-পুলিশ কর্মকর্তার অস্বাভাবিক আচরণের ভিডিও ভাইরাল
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল