গাজীপুরে দাবি মেনে নেওয়ায় পোশাকশ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৮:৩৪আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮:৩৪

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় ইসলাম গ্রুপ এবং তুসুকা গ্রুপের শ্রমিকদের দাবি মেনে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। দাবি মেনে নেওয়ায় শনিবার (০২ নভেম্বর) বিকাল ৩টার দিকে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে কারখানা অভ্যন্তরে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে ইসলাম গ্রুপ কর্তৃপক্ষ শনিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শ্রমিকরা বাসায় চলে যান। তবে তুসুকা গ্রুপ কর্তৃপক্ষ ছুটি ঘোষণা না করলেও তারা কাজে যোগ দেননি।

ইসলাম গ্রুপের শ্রমিক বাপ্পি বলেন, ‌‘আমাদের ২১ দফা দাবির মধ্যে প্রায় দাবিগুলো মেনে নিলেও ১৪ জন কর্মকর্তার অব্যাহতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কিছুই জানায়নি। আমাদের দাবি শনিবারের মধ্যে নোটিশ দিয়ে তাদের বের করে দিতে হবে।’

ইসলাম গ্রুপের ওভেন সেকশনের উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মামুন বলেন, ‘শ্রমিকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। রবিবার থেকে যথা নিয়মে কারখানার উৎপাদন কাজ চলমান থাকবে।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কোনাবাড়ী থানার সভাপতি আশরাফুজ্জামান বলেন, ‘তুসুকা এবং ইসলাম গ্রুপের শ্রমিকদের দাবিগুলো আমি দেখেছি। অনেকগুলো দাবি মালিকপক্ষ পূরণের আশ্বাস দিয়েছে। ফলে কর্মবিরতি প্রত্যাহার করেন শ্রমিকরা।’

তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, ‘শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে।’

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত ইসলাম গ্রুপ এবং তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছেন। পরে উভয় কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নেন তারা।’

/এএম/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী