গাজীপুরে সরকারি জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ২১:০১আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২১:০১

গাজীপুরে বন বিভাগের জমি থেকে ঘরবাড়ি উচ্ছেদের প্রতিবাদে পাঁচ শতাধিক পরিবারের নারী-পুরুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (০৩ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

বিক্ষোভকারী কয়েকজন নারী জানান, তারা গরিব মানুষ। পরিবারের পুরুষরা দিনমজুরি এবং নারীরা পোশাক কারখানা ও বাসাবাড়িতে কাজ করে কোনো রকমে সরকারি জায়গায় ঘর তুলে থাকেন। সরকার যদি তাদের বনের জায়গা থেকে উচ্ছেদ করে দেয় তাহলে যাবেন কোথায়? এজন্য বিক্ষোভ করেছেন তারা।

বন বিভাগ জানায়, ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেঞ্জের অধীনে ভবানীপুর, মনিপুর, বাড়ইপাড়া এলাকায় প্রায় সহস্রাধিক ঘরবাড়ি-দোকানপাট নির্মাণ করে বসবাস করে আসছে ভূমিহীন পরিবারগুলো।

ভূমিহীন সমিতির সভাপতি ইউনুস আলী বলেন, ‘আমাদের ঘরবাড়ি ভাঙতে হলে আমাদের লাশের ওপর দিয়ে ভাঙতে হবে। সরকার আমাদের ঘরবাড়ি ভাঙার কোনও আদেশ দেয়নি। বন বিভাগের লোকজন জোরপূর্বক আমাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। আমাদের ঘরবাড়ি আমাদেরই রক্ষা করতে হবে।’

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

অপরদিকে, ভাওয়ালগড় বাঁচাও আন্দোলন সংগঠনের নেতারা বন বিভাগের জমি রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে মানববন্ধন করেছেন। তারা বন বিভাগের কর্মকর্তাদের বনের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনের জায়গা দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নিলে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছেন তারা।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের