গাঁজাসহ দুই সতিন গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৪, ১০:৫২ আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫২

মাদারীপুরের রাজৈরে ৩০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে  উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তালকান্দা গ্রামের শের আলম ভূঁইয়ার দুই স্ত্রী কাজল বেগম (৩৫) ও খাদিজা বেগম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছেন কাজল ও তার দুই স্ত্রী। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামে কাজল বেগমের ভাড়া বাড়িতে অভিযান চালায় রাজৈর থানার পুলিশ। এ সময় তার ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দুই জনকে আটক করে পুলিশ।

রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। গাঁজাগুলো বরিশালে নিয়ে যাওয়ার জন্য কুমিল্লা থেকে নিয়ে এসেছে। পাচার করার আগেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
৭৩ হত্যাকাণ্ড: কীভাবে জামিন পাচ্ছে হত্যা মামলার আসামিরা, বাবা-ছেলের পর কে?
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি