গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ২০:১৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২০:১৬

গাজীপুরের টঙ্গীতে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১টার দিকে সাতাইশ শরিফ মার্কেট এলাকায় মসকট গ্রুপের ঝুট নিয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের কারখানার ঝুট নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে সাতাইশ এলাকায় কাই অ্যালুমিনিয়ামের পরিত্যক্ত মালামাল নিয়ে মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিনের সমর্থকদের সঙ্গে মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের সমর্থকদের ওই বিরোধ চলছিল। শনিবার সকাল থেকে মাসকট গ্রুপের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে ওই দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। 

দুপুর ১টার দিকে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায় আলাউদ্দিনের লোকজন ঘটনাস্থল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সাজেদুল ইসলামের লোকজন দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এসে দোকাপাট বন্ধ করে দেন। তারা সড়কে থাকা অটোরিকশা ভাঙচুর করে পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন ও কারখানা থেকে ঝুটভর্তি ট্রাক নিয়ে চলে যান।

এ বিষয়ে যুবদল নেতা সাজেদুল বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। বিষয়টি পরে শুনেছি। আমি মহানগরে রাজনীতি করি, সবাই আমাদের লোক। ঘটনাটি নিয়ে নেতাদের সঙ্গে বসে মীমাংসা করা হবে।’

বিএনপি নেতা আলাউদ্দিন বলেন, ‘আমরা যতক্ষণ ছিলাম, তখন তারা দূরে অনেক লোকজন নিয়ে দাঁড়িয়ে ছিলেন। আমরা ঘটনাস্থল থেকে সরে আসার পর তারা কারখানার সামনে এসে সড়কের চলাচলরত যানবাহন ভাঙচুর করে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। কারখানা থেকে ট্রাকবোঝাই মালামাল নিয়ে যায়।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে