আন্দোলন করে বেতন বাড়িয়ে নিলেন সিটি করপোরেশনের কর্মীরা, তবুও কাজ করবেন না

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ২২:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২২:১৮

আন্দোলনের মুখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে। তবে এতেও সন্তুষ্ট নন কর্মীরা। ফলে আগামীকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে কাজ বন্ধ করার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তারা বিক্ষোভ তুলে নেন। এর আগে, বিকাল থেকে নগর ভবনের সামনে প্রায় অর্ধশতাধিক কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা নগর ভবনের ভেতরে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল থেকে সিটি করপোরেশনের নগর ভবনের গেটের সামনে পরিচ্ছন্নকর্মীরা অবস্থান নেন। এ সময় তারা সড়কের পরিচ্ছন্নকর্মীদের বেতন বাড়িয়ে ১৫ হাজার টাকা ও ময়লার গাড়ির পরিচ্ছন্নকর্মীদের বেতন বাড়িয়ে ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সামনে বিক্ষোভ করেন।

সিটি করপোরেশন ও প্রশাসনের কর্মকর্তারা তাদের সঙ্গে কয়েক দফা কথা বলে শান্ত করার চেষ্টা করেন। অবশেষে সড়কে পরিচ্ছন্নকর্মীদের ১০ জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে দুই হাজার ৫০০ টাকা ও ময়লার গাড়ির পরিচ্ছন্নকর্মীদের দুই হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেন সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান। তবে এই সিদ্ধান্ত মানতে পারেনি আন্দোলনকারীরা। তারা ক্ষোভ প্রকাশ করে আগামীকাল থেকে কাজে যোগদান না করার ঘোষণা দিয়েছেন।

ট্রাকের পরিচ্ছন্নকর্মী রতন মিয়া বলেন, আমাদের বেতন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার করা হয়েছে। এটা আমরা মানতে পারছি না। আমাদের এই বেতনে কিছু হবে না। আমাদের দাবি, বেতন ১৬ হাজার টাকা করতে হবে। 

সড়কের পরিচ্ছন্নকর্মী মো. আলী বলেন, আড়াই হাজার টাকা বেতন বাড়িয়ে সাড়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এটা আমরা মানি না। আমাদের বেতন ১৫ হাজার টাকা করতে হবে। আমরা আগামীকাল থেকে কাজে যোগদান করবো না।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কর্মীদের বেতন আড়াই হাজার ও দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। যেসব কর্মী আগে ৮ হাজার টাকা বেতন পেতো, তাদের সাড়ে ১০ হাজার এবং আগে যারা ৯ হাজার টাকা বেতন পেতো, তাদের ১১ হাজার টাকা করা হয়েছে। 

বেতনের এই বৃদ্ধি কি কর্মীরা মেনে নিয়েছে- এ প্রশ্নে তিনি বলেন, কর্মীরা এই বৃদ্ধি মেনে নিয়েছে। তাদের লোকজনদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের