জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত‍্যা মামলা করা বাদী গ্রেফতার

সাভার প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ০২:০১আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০২:০১

জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলার ঘটনায় সেই বাদীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে কক্সবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

গ্রেফতার কুলসুম বেগমের স্বামী আলামিন রংপুরের সুমন মিয়ার ছেলে। কাজের সুবাদে সিলেটে থাকেন। এ ছাড়া কুলসুম বেগমের সঙ্গে মিথ্যা মামলা দায়েরের সঙ্গে জড়িত থাকায় রুহুল আমিন ও শফিকুল নামের দুই ব‍্যক্তিকে জিঙ্গাসাবাদের জন‍্য থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর বলেন, তথ‍্য প্রযুক্তির সহায়তায় রুহুল আমিনকে গ্রেফতারের পর তার দেওয়া তথ‍্যের ভিত্তিতে কক্সবাজার থেকে কুলসুমকে গ্রেফতার করা হয়। পরে মানিকগঞ্জ থেকে শফিকুলকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে শুক্রবার সকালে আদালতে তোলা হবে।

পুলিশের জিজ্ঞাসাবাদে মামলার বাদী কুলসুম বেগম বলেন, চাকরি দেওয়ার কথা বলে তাকে আশুলিয়ায় নিয়ে আসা হয়। এরপর পাঁচ লাখ টাকা ও প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা বলে তাকে দিয়ে মামলাটি করানো হয়। রুহুল আমিন ও শফিকুলের কথায় তিনি মামলাটি দায়ের করেন।

উল্লেখ‍্য, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা করেন কুলসুম। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট তার স্বামী আলামিন নিহত হয়েছেন। গত ৮ নভেম্বর আশুলিয়া থানায় মামলাটি করা হয়। বিষয়টি জেনে এর কয়েকদিন পর আলামিন সিলেটের সুরমা থানায় গিয়ে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি