গৃহবধূকে মারধর করে আটকে রাখলো শ্বশুরবাড়ির লোকজন, উদ্ধার করলো পুলিশ

মাদারীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৭আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৭

মাদারীপুরে মারধর করে সুমি আক্তার (২৭) নামে এক গৃহবধূকে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। রবিবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার হাজরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৫ নভেম্বর) সকালে ওই গৃহবধূকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে সদর উপজেলার নয়াচর গ্রামের রুজু মাতব্বরের মেয়ে সুমি আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হাজরাপুরের আক্কাস আকনের ছেলে রুবেল আকনের। বিয়ের পর সুমিকে শ্বশুরবাড়ি রেখে রুবেল ইতালি চলে যায়। পরে খুঁটিনাটি বিষয় নিয়ে দেবর রবিউল আকনসহ শ্বশুরবাড়ির লোকজন সুমিকে প্রায়ই মারধর করে অভিযোগ করেন ভুক্তভোগী।

রবিবার সন্ধ্যায় সুমিকে মারধর করে ঘরে বন্দি করে রাখা হয়। পরে খবর পেয়ে বাবার লোকজন গিয়ে সুমিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে পুলিশকে খবর দেয়। চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুবীর সূত্রধর ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সুমিকে উদ্ধার করে। পরে সোমবার সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এই ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন নির্যাতিতা ও তার পরিবার। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, গৃহবধূকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের