গাজীপুরে মামার বিরুদ্ধে ভাগনেকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৯

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মামার ছুরিকাঘাতে শাহরিয়ার (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন। অভিযুক্ত মামা রনি (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুরে মামার সঙ্গে ভাগনে শাহরিয়ার বাসায় কথা বলছিলেন। তাদের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে ভাগনে ঘর থেকে বের হয়ে আসেন। বাইরে এসে মামা আবারও ভাগনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। তখন তাদের হাতাহাতি হয়। এ সময় ভাগনেকে ছুরিকাঘাত করে পালিয়ে যান মামা। স্বজনরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি