গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ১৬:৪৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৬:৪৮

গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন ও শন্তি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১২টায় গোপালগঞ্জের চাপাইলের মধুমতি পার্কের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয় অবহিত করেন দলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী।

এ সময় তিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ৩২ দফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়ন দিতে হবে, ব্লু-ইকোনোমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগবিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, শিক্ষাব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকীরণ করা।

সাইফুল রশিদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। যে দলই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনও দলই গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য ভোটের প্রহসন চালিয়েছে তারা। আমরা লক্ষ্য করেছি, রাজনীতির নামে পরিবারতন্ত্র কায়েম করেছে। ফলে স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য প্রকৃত গণতন্ত্রের চর্চার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে দশটি জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, মো. শেখ ফরিদ আহমেদ ও মো. ইয়ার আলীসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের