নারায়ণগঞ্জে সাংবাদিকের বাড়িতে গুলি চালানোর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:২৮

নারায়ণগঞ্জে রূপগঞ্জে কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের বাড়িতে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে । রবিবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম  ফেসবুক লাইভে এসে তিনি হামলার ঘটনা জানান।

এর আগে, গত ১৭ নভেম্বর সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের মাথা ও শরীরের বিভিন্ন অংশ ইট দিয়ে থেঁতলে দেয়ার ঘটনা ঘটে। সেই হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে ফের এই ঘটনা ঘটেছে। তিনি দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুক লাইভে এসে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ হামলার বিষয়ে বলেন, ‘আমি সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ। আমার বাসায় গুলি করে গেছে একদল সন্ত্রাসী। আমার জানালায় একটি গুলি ফুটিয়ে গেছেন তারা। আল্লাহ আমাকে বাঁচান।’

লাইভে তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের যারা আছেন, তারা আমাকে বাঁচান। আমার ঘরের জানালায় গুলি করেছে। ইতিপূর্বে যে সন্ত্রাসীরা আমার ওপর হামলা করেছে, তারাই হয়তো আমার বাসায় গুলি করেছে। যারা আমার সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা আমাকে সহযোগিতা করেন। আমি ঘরের মধ্যে আছি। খুব ভয়ের মধ্যে আছি। তারা হয়তো বাইরে আছে। আমার ঘরে স্ত্রী ও ছোট বাচ্চা আছে- সবাই আতঙ্কিত।’

হামলার বিষয়ে তিনি বলেন, ‘ওরা এই নিয়ে দুইবার আমার ওপর হামলা করলো। এর আগে গত ১৭ নভেম্বর আমার ওপর সন্ত্রাসী হামলা ও মারধর করেছিল ছাত্রদল নেতা। এখনও সুস্থ হতে পারিনি, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কে বা কারা এসে আবার হামলা করেছে। বাসায় এসে গুলি ছুড়েছে। 

তিনি আরও বলেন, গত ১৭ নভেম্বর আমার ওপর সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। সেই মামলায় রবিবার (১ ডিসেম্বর) রকি নামে এক আসামি জামিনে বের হয়। আমার ধারণা, সে দলবল নিয়ে হামলা করেছে। হামলার সময় আমি ঘরের ভেতরে ছিলাম, তাই কাউকে দেখিনি। বাইরে বের হয়ে কাউকে দেখতে পাইনি। এ সময় আশপাশের কয়েকজন জানালেন, চার-পাঁচ জন এসে গুলি ছুড়ে চলে গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে থেকে বুলেটের খোসা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় সংবাদ প্রকাশের জেরে দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের মাথা ও শরীরের বিভিন্ন অংশ ইট দিয়ে থেঁতলে দেওয়ার অভিযোগ ওঠে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার বিরুদ্ধে।

এ ঘটনায় রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক রাসেল আহমেদ বাদী হয়ে ইয়াছিন মিয়া ওরফে ফেন্সি ইয়াছিন, কাজল, রাব্বিল, ইমন, রকিসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই ঘটনার পরদিন ১৮ নভেম্বর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী