থানা থেকে লুণ্ঠিত অস্ত্র দিয়ে মহাসড়কে ‘প্রেমিকাকে’ গুলি করে হত্যা: এসপি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৮

আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে এনে শনিবার (৩০ নভেম্বর) সকালে পরিকল্পিতভাবে গুলি চালিয়ে হত্যা করে ‘কথিত’ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়। ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি গত ৫ আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

পুলিশ সুপার জানান, প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে ভোলার ইলিশায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে সোমবার (২ ডিসেম্বর) ভোরে গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা হয়।

মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলী বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানান, উদ্ধার করা বিদেশি পিস্তলটি পাঁচ আগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র।

এর আগে গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় ‘কথিত’ প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে অভিযুক্ত করে হত্যা মামলা করেন।

নিহত শাহিদা রাজধানী ঢাকার ওয়ারিতে সপরিবারে থাকতেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মোতালেবের মেয়ে। তারা দুই ভাই ও তিন বোন।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ শাহিদার লাশ উদ্ধার করে পুলিশ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী