পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২৫

গাজীপুরের কোনাবাড়িতে রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করছেন।

বুধবার (৪ ডিসেম্বর) মহানগরীর কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে ওই কারখানার ছাঁটাইকৃত ৮৭ জন শ্রমিক পুনরায় চাকরিতে নিয়োগের দাবিতে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, কিছুদিন আগে কোনও পূর্বঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করে। এতে তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। শ্রমিকদের অভিযোগ, ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে পরিচালিত হয়েছে। তারা অবিলম্বে পুনর্নিয়োগের দাবি জানান এবং এ বিষয়ে স্লোগান দিতে থাকেন।

রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রেজাউল হোসেন রিপন বলেন, ‘শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হয়েছে। কিন্তু পুনরায় তাদের নিয়োগের দাবিতে কারখানার প্রদান ফটকে এসে বিক্ষোভ করছেন। নিরাপত্তার স্বার্থে আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।’

/কেএইচটি/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের