গাজীপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০০:০১

গাজীপুরের টঙ্গীতে এক নারীকে (২৬) পোশাক কারখানায় ভালো চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় সহযোগিতা করার জন্য এক নারীকেও আসামি করা হয়। পরে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

শনিবার (০৭ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ।

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শেরপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর আলম (৩১), জামালপুর সদরের জামিরা গ্রামের আশরাফ আলীর ছেলে নাজমুল ইসলাম (২৩) ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শান্তা আক্তার (৩৫)। এর মধ্যে শাহিনুর ও নাজমুল মহানগরীর গাছা থানা এলাকায় এবং শান্তা টঙ্গীর দত্তপাড়ায় বসবাস করে।

ভুক্তভোগীর মামলার বরাত দিয়ে ওসি বলেন, ভুক্তভোগী বাসন থানা এলাকায় বসবাস করেন। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহিনুরের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে যোগাযোগ চলছিল। এর মধ্যে পোশাক কারখানায় চাকরি নিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে দেখা করতে বলে শাহিনুর। ১২ নভেম্বর বিকালে শাহিনুর ও নাজমুলের সঙ্গে দেখা করে। পরে টঙ্গীতে শান্তার ভাড়া বাসায় ধর্ষণ করা হয়।

ওসি কায়সার বলেন, মামলার পর তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস