গাজীপুর আদালত চত্বরে সাবেক মেয়রের ওপর ডিম নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৮

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরে পুলিশ সদস্যরা দ্রুত তাকে প্রিজনভ্যানে তোলেন। তখন বিক্ষুব্ধ জনতা প্রিজনভ্যানে ডিম ও জুতা নিক্ষেপ করেন। রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য কিরণকে গাজীপুর আদালতে আনা হয়। পরে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সেখান থেকে বের হওয়ার পথে আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘কিরণকে পৃথক মামলায় গ্রেফতার দেখাতে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫-এ আনা হয়। বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় কিছু লোকজন তার ওপর হামলার চেষ্টা করেন। দ্রুত প্রিজনভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়।’

বাদীপক্ষের আইনজীবী ও গাজীপুরের বারের সাবেক সভাপতি সহিদুজ্জামান বলেন, ‘কিরণকে উত্তেজিত জনতা পচা ডিম মেরেছে, জুতাও নিক্ষেপ করেছে। এ সময় উত্তেজিত জনতা তার ফাঁসি চাই বলে স্লোগান দেয়। পরে তাকে আদালত চত্বর থেকে দ্রুত নিয়ে যায় পুলিশ।’

এদিকে কিরণ ফাঁসির দাবিতে সকালে আদালত চত্বরের কাছে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, ‘কিরণ আওয়ামী লীগের দোসর। তার কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার (এম এ মান্নান) মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।’

আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। গত ১৮ নভেম্বর রাতে যশোরের শার্শা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেছিল বিজিবি। তার বিরুদ্ধে টঙ্গী, গাজীপুর, রাজধানীর উত্তরা থানাসহ বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, খুন ও আহতের ঘটনায় সাতটি মামলা রয়েছে। পাশাপাশি দেশে-বিদেশে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও বিদেশি নাগরিকত্বের অভিযোগ আছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী