বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার ২টি ও বগুড়ার ১টি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আতিক মাদবরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কাজ করছিলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিক মাদবর। এ সময় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংগঠিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিক মাদবর এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত সজীব মাদবর মুঠোফোনে বলেন, ‘চেয়ারম্যান পরিষদে বসে কাজ করছিলেন। তখন গোয়েন্দা পুলিশের ৩ জন এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার কথা বলে চেয়ারম্যানকে গাড়িতে করে নিয়ে যান।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আতিক মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেফতার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।’

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, ‘এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাকে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম