৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:০৭

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

সরেজমিনে বুধবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এর মধ্যে শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়েছে। এতে করে যাত্রী ও চালকরা তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সালাহ উদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে ফেরি পারের জন্য কয়েকশ যানবাহন আটকা পড়েছে। আশা করছি, খুব দ্রুত যানবাহনগুলো নদী পার হতে পারবে।’

আরও পড়ুন:

ঘন কুয়াশায় মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

/কেএইচটি/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী