৪ শতাংশ ইনক্রিমেন্টে সন্তুষ্ট নন শ্রমিকরা, আশুলিয়ায় ১২ কারখানায় সাধারণ ছুটি 

সাভার প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪

বাৎসরিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ বৃদ্ধির সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ বৃদ্ধির দাবিতে কর্মবিরতির মুখে আশুলিয়ার ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ না করে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করায় এই ঘটনা ঘটে।

তবে শ্রমিকরা কোনও বিশৃঙ্খলা বা ঝামেলা না করলেও বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছেন। আবার কেউবা কারখানা থেকে বেরিয়ে গেছেন।

কারখানা সূত্র ও শিল্প পুলিশ জানায়, হামীম, শারমীন, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে রেখেছেন। 

তবে শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩(১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে, ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে, হামীম ও নিট এশিয়ার শ্রমিকরা অলরেডি কারখানা থেকে বেরিয়ে গেছেন। নিউ এইজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ অন্য কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্লোরে বসে ছিলেন। এ ছাড়াও কাজ বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় বন্ধ রয়েছে আরও কিছু কারখানা। যদিও এখন পর্যন্ত বন্ধ থাকা এই কারখানাগুলোর সঠিক সংখ্যা জানা যায়নি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা, তাই তারা কাজ বন্ধ করে বসে আছেন। তবে কোনও অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।

তিনি আরও জানান, কাজ না করায় কমপক্ষে ১২টি তৈরি পোশাক কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী