ওলামা দলের কর্মী সম্মেলনে দায়িত্ব পালনে গিয়ে সড়কে প্রাণ গেলো এসআইয়ের

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪

গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার আরপাড়া নামক স্থানে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইফুল ইসলাম গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের পাশে আড়পাড়ায় ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য সেখানে গিয়েছিলেন।

নিহত সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের ডিএসবিতে এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফুরদপুর জেলার সালতা উপজেলার নাকুল হাটি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, সাইফুল আড়পাড়ায় অনুষ্ঠিত ওলামা দলের কর্মী সম্মেলনে দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন। সম্মেলনস্থলের পাশেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক। তিনি রাস্তা পার হওয়ার সময় টেকেরহাটগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

তিনি বলেন, এ সময় কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে।

এ ঘটনার পর পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ এশার নামাজের পর গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মরহুম সাইফুল ইসলামের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল তার গ্রামের বাড়ি ফরিদপুরে দ্বিতীয় জানাজার নামাজ হবে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী