অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনও দুর্নীতি হয়নি: উপদেষ্টা ফাওজুল কবির

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৮

রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, ‘বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনও দুর্নীতি হয়নি।’

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়ীতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

যদি আগের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনও গ্রহণযোগ্য তথ্য থাকে, তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

ফাওজুল কবির আরও বলেন, ‘বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনও সুবিধা পাচ্ছিল না জনগণ। আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে।’

একই দিন সকালে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে চার জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন ফাওজুল কবির খান। জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে এসব কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উন্নয়নের লক্ষ্য অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান রেলপথ উপদেষ্টা। 

/কেএইচটি/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি